প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কে মরণফাঁদ সংস্কারের অভাবে চরম দুর্ভোগে যাত্রী ও পথচারীরা

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Oct 1, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:17 PM
বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কে মরণফাঁদ সংস্কারের অভাবে চরম দুর্ভোগে যাত্রী ও পথচারীরা

সিলেট জেলা প্রতিনিধি : আব্দুল হামিদ রানা

সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিশ্বনাথ-হাবড়া বাজার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বিশেষ করে পৌরসভার বিশ্বনাথের গাঁও এলাকায় সড়কের একটি অংশ ভেঙে গিয়ে বর্তমানে তা মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন যাত্রী ও মালামাল নিয়ে চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, চালক ও পথচারীদের। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রাস্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের অবস্থা নাজুক হলেও স্থায়ীভাবে সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়কের বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই।

এলাকাবাসীর দাবি, বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কটি শুধু স্থানীয়দের জন্য নয়, আশপাশের বিভিন্ন এলাকার মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। ফলে সড়কটির দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।স্থানীয়রা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং সড়ক সংস্কারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।তাদের প্রশ্ন আর কতদিন এভাবে দুর্ভোগ পোহাতে হবে? জনস্বার্থে দ্রুত বিশ্বনাথ-হাবড়া বাজার সড়ক সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ